Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শুক্রবার, 04 সেপ্টেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

ডিবির অভিযানে ফতুল্লায় ১,৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

📅 06 June 2026, 03:24 PM | 👁️ পঠিত: 3 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ডিবির অভিযানে ফতুল্লায় ১,৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
মোঃ রাকিব হোসাইন হৃদয়- নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১,৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (সি-জোন) মোহাম্মদ আব্দুল মান্নানের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) বিরাজ দাসের নেতৃত্বে ডিবির একটি চৌকস আভিযানিক দল শুক্রবার (৫ জুন) রাত ৯টা ৪৫ মিনিটে ফতুল্লা থানাধীন উত্তর নরসিংহপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে মেসার্স একতা ট্রেডার্সের সামনে পাকা রাস্তা থেকে দিল মোহাম্মদ ওরফে আব্দুর রশিদ (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১,৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ১৫০ গ্রাম। গ্রেফতারকৃত আব্দুর রশিদের বাড়ি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বড় হাবির পাড়া এলাকায় বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানিয়েছে, মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]