Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শুক্রবার, 04 সেপ্টেম্বর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

শ্মশানঘাটে পড়েছিল যমজ নবজাতকের লাশ, উদ্ধার করে দাফন করল গোপালপুর থানা পুলিশ

📅 04 June 2026, 05:27 PM | 👁️ পঠিত: 3 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
শ্মশানঘাটে পড়েছিল যমজ নবজাতকের লাশ, উদ্ধার করে দাফন করল গোপালপুর থানা পুলিশ
মোঃ আমিনুল ইসলাম-গোপালপুর প্রতিনিধি- টাঙ্গাইলের গোপালপুরে একটি শ্মশানঘাট থেকে দুই যমজ নবজাতকের (এক ছেলে ও এক মেয়ে) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (৪ জুন) গোপালপুর উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের ভেঙ্গুলা বাজার এলাকার শ্মশানঘাট থেকে আনুমানিক ৮ মাস বয়সী এই নবজাতকদ্বয়ের লাশ উদ্ধার করা হয়। এলাকাবাসী জানায়, সকালে শ্মশানঘাটে দুই নবজাতকের মৃতদেহ পড়ে থাকতে দেখে সাধারণ মানুষ থানা পুলিশকে অবহিত করে। স্থানীয়দের ধারণা, পারিবারিক কোনো বিরোধ অথবা সামাজিক লোকলজ্জার কারণে পরিচয় গোপন রাখতে কোনো পক্ষ শিশু দুটিকে এখানে ফেলে গেছে। গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার এবং প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে। পরবর্তীতে সম্পূর্ণ মানবিক বিবেচনায় নবজাতক দুটিকে দাফন করার ব্যবস্থা নেওয়া হয়। ওসি আরও উল্লেখ করেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা রুজু করা হয়েছে। নবজাতকদের পরিচয় এবং এই ঘটনার পেছনে মূল কী কারণ রয়েছে, তা বের করতে পুলিশি তদন্ত চলছে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]