নওগাঁ জেলার মান্দা উপজেলায় ট্রাকচাপায় অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু হয়েছে
📅 27 May 2026, 10:29 PM |
👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক -
নওগাঁর মান্দা উপজেলায় রাজশাহী-নওগাঁ মহাসড়কে ট্রাকচাপায় এক অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু হয়েছে।
গতরাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে উপজেলার জয় বাংলা মোড় সংলগ্ন তামান্না কোল্ড স্টোরের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেপরোয়া গতিতে চলা একটি ট্রাক ওই ব্যক্তিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়দের খবরের ভিত্তিতে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
মান্দা থানা পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।