Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

রাজশাহীতে বিপুল পরিমাণ মাদকসহ দুই কারবারি গ্রেপ্তার

📅 24 May 2026, 08:21 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
রাজশাহীতে বিপুল পরিমাণ মাদকসহ দুই কারবারি গ্রেপ্তার
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক - রাজশাহীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ মফেজ আলী ও লাইলি আক্তার নামের দুই জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। জেলার চারঘাট থানার শলুয়া ইউনিয়নে অবস্থিত লায়লি বেগমের বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় ওই বাড়িতে মজুদকৃত ৩৫ টি বস্তায় মোট ৭৫ কেজি গাঁজা জব্দ করা হয় রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো: আলী আসলাম হোসেন বিষয়টি নিশ্চত করে জানান, ঈদকে সামনে রেখে একটি চক্র মাদকদ্রব্য বিক্রির জন্য মজুদ করছে। গোপন সংবাদের ভিত্তিতি ওই বাড়িতে অভিযান চালিয়ে মাদক সহ দুইজনকে আটক করা হয়। তিনি আরও জানান, চলতি মাসে বিভাগের ৮ জেলায় ৫১৬ টি মাদক বিরোধী মামলা করা হয়েছে। এসব মামলায় সাড়ে পাঁচ শতাধিক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে বপিুল পরিমাণ মাদক। গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, হেরোইন সহ ট্যাপেন্টাডল ট্যাবলেট ভারত থেকে পাচার হয়ে দেশে আসছে বলেও জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকর্তা।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]