Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

হামের টিকা শুরু রোববার, তালিকায় ৩০ উপজেলা

📅 04 April 2026, 01:13 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
হামের টিকা শুরু রোববার, তালিকায় ৩০ উপজেলা
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক : হামের উচ্চ সংক্রমণ হারের অগ্রাধিকার ভিত্তিতে প্রাথমিকভাবে ১৮ জেলার ৩০ উপজেলায় শিশুদের হাম–রুবেলার টিকা দেওয়া হবে। এক্ষেত্রে সবার ওপরে রয়েছে বরগুনা সদর উপজেলা।
রোববার (৫ এপ্রিল) সকাল ৯টা থেকে জরুরি এ টিকাদান কর্মসূচি শুরু হবে।
শুক্রবার সন্ধ্যায় স্বাস্থ্য বিভাগ ও একটি আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার কাছ থেকে এ উপজেলাগুলোর তালিকা পাওয়া গেছে। ৩০ উপজেলা হচ্ছে বরগুনা সদর, বরিশালের মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ, চাঁদপুরের হাইমচর ও সদর, কক্সবাজারের মহেশখালী ও রামু, ঢাকার নবাবগঞ্জ, গাজীপুর সদর, যশোর সদর, ঝালকাঠির নলছিটি, মাদারীপুর সদর, মুন্সিগঞ্জের লৌহজং, সদর ও শ্রীনগর, ময়মনসিংহের ত্রিশাল, সদর ও ফুলপুর, নাটোর সদর, নেত্রকোনার আটপাড়া, নওগাঁর পোরশা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, সদর ও ভোলাহাট, পাবনার ঈশ্বরদী, সদর, আটঘরিয়া ও বেড়া, রাজশাহীর গোদাগাড়ী এবং শরীয়তপুরের জাজিরা। সরকারি সূত্র জানিয়েছে, জরুরি এ কর্মসূচির আওতায় ৬ মাস বয়স থেকে ৫ বছর বয়সি ১২ লাখ ৩ হাজার ২৬৭ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]