Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 23 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

📅 26 March 2026, 10:53 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক : বঙ্গভবনের গিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে বঙ্গভবনে আসেন প্রধানমন্ত্রী; সঙ্গে ছিলেন মেয়ে জাইমা রহমান।
রাষ্ট্রপতি ও তার স্ত্রী অধ্যাপক রেবেকা সুলতানা তাদের অভ্যর্থনা জানান। এদিন জাতীয় স্টেডিয়ামে মহান স্বাধীনতা দিবসের প্রীতি ফুটবল ম্যাচ দেখার পর বঙ্গভবনে আসেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতির সঙ্গে কুশল বিনিময় করেছেন। বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর এটি প্রথম সাক্ষাৎ। এর আগে দুজনের সবশেষ দেখা হয় গত ১৭ ফেব্রুয়ারি। সেদিন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথের পর সেদিন সন্ধ্যায় সংসদ ভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন সরকারপ্রধান তারেক রহমান।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]