Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 23 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

ভূমি রেকর্ড ও মৌজা ম্যাপ সেবার ফি পুনঃনির্ধারণ করল মন্ত্রণালয়

📅 19 February 2026, 06:51 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ভূমি রেকর্ড ও মৌজা ম্যাপ সেবার ফি পুনঃনির্ধারণ করল মন্ত্রণালয়
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  ভূমি রেকর্ড ও মৌজা ম্যাপ সিস্টেমে খতিয়ান (পর্চা) এবং ম্যাপ সেবার ফি পুনঃনির্ধারণ করেছে ভূমি মন্ত্রণালয়।
মঙ্গলবার ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ স্বাক্ষরিত এক পরিপত্রে এ তথ্য জানানো হয়।
পরিপত্রে জানানো হয়, ভূমি রেকর্ড ও মৌজা ম্যাপ সেবাকে আরও জনবান্ধব ও টেকসই করার লক্ষ্যেই এই সেবামূল্য নতুন করে নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যেকোনো ধরনের খতিয়ানের সার্টিফাইড কপি বা অনলাইন কপির জন্য সরকারি ফি ১০০ টাকা ও সেবা ফি ২০ টাকাসহ মোট ১২০ টাকা দিতে হবে। অন্যদিকে, যেকোনো মৌজা ম্যাপের প্রতি শিটের জন্য সরকারি ফি ৫২০ টাকা ও সেবা ফি ২৫ টাকাসহ মোট ৫৪৫ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। পরিপত্রে আরও বলা হয়েছে, খতিয়ান ও মৌজা ম্যাপের আবেদন এবং এ সংক্রান্ত সকল ফি অনলাইনে পরিশোধ করতে হবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]