Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

অত্যাবশ্যক ওষুধের তালিকা প্রকাশ, যোগ হলো ১৩৬

📅 08 January 2026, 04:59 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
অত্যাবশ্যক ওষুধের তালিকা প্রকাশ, যোগ হলো ১৩৬
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান বলেছেন, অত্যাবশ্যক ওষুধের তালিকা প্রকাশ করা হয়েছে। এতে নতুনমাত্রায় যোগ হয়েছে ১৩৬টি ওষুধ।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
ডা. সায়েদুর রহমান বলেন, নতুন তালিকাভুক্ত ওষুধের মূল্য সরকার কর্তৃক নির্ধারণ হবে এবং এ সরকারের সময়েই এটির বাস্তবায়ন হবে। তিনি আরও বলেন, ক্যানসার চিকিৎসার ওষুধ এ তালিকাতে নেই। তবে হাইপারটেনশন, ডায়াবেটিসসহ বাকীগুলো রয়েছে। দেশে ওষুধের ওপর মূল্য নির্ধারণ না করায় হাতের নাগালের বাইরে চলে যাচ্ছিল। এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এসেনশিয়াল ড্রাগের সংখ্যা বাড়ানো হয়েছে যার গাইডলাইন ইতোমধ্যেই কেবিনেট অনুমোদিত বলেও জানান তিনি।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]