Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 23 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

লে. কর্নেল রেদোয়ানুলসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৪ ডিসেম্বর

📅 24 November 2025, 02:28 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
লে. কর্নেল রেদোয়ানুলসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৪ ডিসেম্বর
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক : জুলাই-আগস্টে রামপুরায় ২৮ জনকে হত্যায় অভিযোগে মানবতাবিরোধী অপরাধ মামলায় লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম, সাবেক মেজর মো. রাফাত বিন আলম, খিলগাঁওয়ের সাবেক এডিসি রাশেদুল ও সাবেক ওসি মশিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৪ ডিসেম্বর নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। সোমবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বিচারপতি শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন ২ সদস্যদের বিচারিক প্যানেলে এ দিন ধার্য করেন।
এর আগে, সোমবার (২৪ নভেম্বর) সকালে কর্নেল রেদোয়ানুল ও রাফাত বিন আলমকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বাকি দুজন পলাতক আছেন, তাদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দিয়েছেন ট্রাইব্যুনাল।
অপরদিকে, ট্রাইব্যুনাল-২ এ জুলাই শহীদ আবু সাঈদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসিসহ ৩০ জনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণ ২৭ নভেম্বর ধার্য করেন ট্রাইব্যুনাল। এছাড়া চানখারপুলে শিক্ষার্থী শাহারিয়ার খান আনাসসহ ৬ জনকে হত্যা মামলায় তদন্ত কর্মকর্তাকে জেরা করছেন আসামিপক্ষের আইনজীবীরা।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]