সিরাজদিখানে নাশকতা মামলায় আ.লীগ নেতা ফজলু গ্রেফতার!
📅 13 October 2025, 02:23 PM |
👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা হাফেজ মো. ফজলুল হক (৫৮) নাশকতা মামলায় গ্রেফতার হয়েছেন। সোমবার (১৩ অক্টোবর) দুপুরে লতব্দী ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাঁকে গ্রেফতার করে থানা পুলিশ। তিনি উপজেলার চর নিমতলী গ্রামের মৃত ইদ্রিস মিয়ার পুত্র এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।আওয়ামী লীগের দীর্ঘ ১৫ বছরের শাসনামলে সিরাজদিখান উপজেলায় প্রভাবশালী নেতাদের মধ্যে অন্যতম ছিলেন হাফেজ ফজলুল হক। রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি এলাকায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন বলে স্থানীয়দের অভিযোগ। স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগের শাসনামলে সরকারী সম্পত্তি দখল, সমবায় সমিতির কোটি টাকার সম্পদ আত্মসাৎ, ভুয়া দলিল করে সাধারণ মানুষের বাড়িঘর দখল, সরকারী নদী দখল ও ভরাটসহ নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ দীর্ঘদিন ধরেই রয়েছে তাঁর বিরুদ্ধে। মাত্র ১৫ হাজার টাকা মাসিক সম্মানীভিত্তিক পদে চেয়ারম্যান হয়েও ফজলুল হক কীভাবে অর্ধশত কোটি টাকার সম্পদের মালিক হলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে স্থানীয়দের মধ্যে।
অভিযোগ রয়েছে।ইউনিয়ন পরিষদের নামে ভুয়া প্রকল্প দেখিয়ে প্রায় ৫০ লাখ টাকা আত্মসাৎ,মসজিদ ও মাদ্রাসার ওয়াকফ সম্পত্তি জাল দলিল করে বাংলাদেশ ব্যাংকের ইইএফ ফান্ড থেকে ৪ কোটি টাকা উত্তোলন, উপজেলার কেন্দ্রীয় সমবায় সমিতির মার্কেট থেকে ১০ কোটি টাকা আত্মসাৎ,সুপ্রিম কোর্টে মামলা চলাকালীন সময়ে সমিতির জমি বে-আইনীভাবে বিক্রি করে ১ কোটি টাকা আত্মসাৎ,ভুয়া দলিল করে নিরীহ মানুষের বাড়িঘর দখল ও নদী ভরাট এসব অভিযোগে তিনি অভিযুক্ত। গত ৫ আগস্ট ছাত্র–জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বিএনপি ও ছাত্র সংগঠনগুলোর আন্দোলনে অংশগ্রহণকারীদের ওপর দমন–পীড়নের অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতেই আন্দোলন দমনে ভূমিকা রাখা কয়েকজন প্রভাবশালী আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা হয়। এরই ধারাবাহিকতায় সোমবার পুলিশের হাতে গ্রেফতার হন হাফেজ মো. ফজলুল হক। স্থানীয় রাজনৈতিক মহল বলছে, ফজলুল হক দীর্ঘদিন ধরে প্রশাসন ও দলের প্রভাব ব্যবহার করে এলাকায় ক্ষমতার ভারসাম্য নিজের পক্ষে ধরে রেখেছিলেন। এখন তাঁর গ্রেফতারকে অনেকে “বিলম্বিত ন্যায়বিচারের সূচনা” হিসেবে দেখছেন।
সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক গ্রেপ্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান,তার বিরুদ্ধে নাশকতা ও সন্ত্রাস বিরোধী আইনে মামলা ছিল।
তারিখ-১৩/১০/২০২৫ ইং।