Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

বিভিন্ন দাবিতে সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ

📅 21 September 2025, 01:42 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
বিভিন্ন দাবিতে সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক ': পে-স্কেল দ্রুত বাস্তবায়ন, সঞ্জীবণী প্রশিক্ষণের মেয়াদ ও ভাতা বাড়ানোসহ বিভিন্ন দাবিতে সচিবালয়ে বিক্ষোভ সমাবেশ করছেন সচিবালয় কেন্দ্রীক সংযুক্ত পরিষদ। রোববার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয়ে বাদামতলায় বিক্ষোভ সমাবেশ করেন তারা।
মিছিল নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ভবনের সামনে বিক্ষোভ করেন কর্মচারীরা। এরপর জনপ্রশাসনের সিনিয়র সচিবের দপ্তরের সামনে জড়ো হন। এর আগে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) কর্মচারীদের সঞ্জীবনী প্রশিক্ষণ, বিদেশ গমন ও অবসরভোগীদের জন্য চিকিৎসাভাতাসহ সাত দাবিতে বিক্ষোভ করে তারা। বিক্ষোভকারীদের দাবিগুলো হলো— পে-স্কেল দ্রুত বাস্তবায়ন করা, সঞ্জীবনী প্রশিক্ষণ ১০ দিনের জন্য করা, সঞ্জীবনীর ভাতা ২০ হাজার টাকা করা, পরিবারের ছয়জনের রেশন চালু করা ইত্যাদি। বিক্ষোভ সমাবেশে সচিবালয়ে কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মো. বাদীউল কবিরসহ নেতারা বক্তব্য দেন।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]