Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 23 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

টিএসসি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে, গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

📅 09 September 2025, 03:55 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
টিএসসি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে, গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ভোট গ্রহণ চলছে। ভোট প্রদান প্রক্রিয়া বন্ধ সংক্রান্ত কোনো ধরনের গুজবে কান না দিতে প্রার্থী ও ভোটারদের আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। জনসংযোগ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এর আগে, দুপুরের দিকে টিএসসিতে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। পরে এ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি দেখা দেয়। একপর্যায়ে কেন্দ্রটিতে ভোটগ্রহণ বন্ধের গুজব ওঠে। এরপরই কর্তৃপক্ষ এই বিজ্ঞপ্তি প্রদান করে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]