Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ অভয়ারণ্য থেকে ৮ জেলেকে আটক করেছে বন বিভাগ

📅 02 September 2025, 03:37 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ অভয়ারণ্য থেকে ৮ জেলেকে আটক করেছে বন বিভাগ
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  অবৈধ অনুপ্রবেশের দায়ে বাংলাদেশের সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের নটাবেকী অভয়ারণ্য এলাকা থেকে আট বনজীবীকে আটক করেছে বন বিভাগ। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে আটকের পর তাদের আদালতে পাঠানো হয়। আটক বনজীবীরা শ্যামনগর উপজেলার পূর্ব কৈখালী এলাকার বাসিন্দা বলে জানিয়েছে বন বিভাগ। সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ফজলুল হক বলেন, গত ১ সেপ্টেম্বর থেকে অনুমতিপত্র নিয়ে সুন্দরবনে প্রবেশ করছেন বনজীবীরা। তবে আটক বনজীবীরা দু’দিন আগেই অবৈধভাবে সুন্দরবনে প্রবেশ করে। পরে গতকাল রাতে প্রবেশ নিষিদ্ধ নটাবেকীর অভয়ারণ্য এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময়, উদ্ধার করা হয়েছে বিভিন্ন প্রজাতির ৩০ কেজি মাছ।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]