Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

যশোরে ৪টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক করেছে বিজিবি

📅 02 September 2025, 03:22 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
যশোরে ৪টি স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক করেছে বিজিবি
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  যশোরে ৪টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে খুলনা মহাসড়কের রাজারহাট বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ফরিদপুরের জাগির দেওলী এলাকার অমিত বিশ্বাস নামে একজনকে স্বর্ণের বারসহ আটক করা হয়। আটককৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৭০ লক্ষ ৩০ হাজার টাকা। ৪৯ যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণের বার পাচার করার জন্য এক চোরাকারবারি যশোর হয়ে যাচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময়, আটককৃত ব্যক্তির প্যান্টের পকেটে বিশেষভাবে লুকায়িত অবস্থায় ৪৬৬ দশমিক ৪৬ গ্রাম ওজনের স্বর্ণের বারগুলো পাওয়া যায়।
আটককৃত ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তিনি ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারিদের নিকট হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে যশোর হয়ে সাতক্ষীরায় যাচ্ছিলেন। তার বিরুদ্ধে চোরাচালান মামলা দায়েরের মাধ্যমে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]