Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 23 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

সিরাজদিখানে ফ্রি ব্লাড ক্যাম্প অনুষ্ঠিত

📅 14 August 2025, 12:38 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সিরাজদিখানে ফ্রি ব্লাড ক্যাম্প অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক : সিরাজদিখানের কুসুমপুর উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার সকাল ১১ টায় ফ্রি ব্লাড ক্যাম্প অনুষ্ঠিত। ঝিকুট ফাউন্ডেশনের সহযোগিতায় ও সিরাজদিখান ব্লাড ব্যাংকের আয়োজনে ঝিকুট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আশরাফ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন কুসুমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমান। সিরাজদিখান ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা মো. মিলন হাওলাদারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুসুমপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, কুসুমপুর উচ্চ বিদ্যালয়ের একাডেমি কো-অর্ডিনেটর সৈয়দ মাহমুদ হোসেন, সিরাজদিখান ব্লাড ব্যাংক এর উপদেষ্টা জুয়েল শেখ প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এটিভি নিউজ ২৪ এর নির্বাহী সম্পাদক আসিফ বাধন, সিরাজদিখান ব্লাড ব্যাংকের সদস্য ও ঝিকুট ফাউন্ডেশন সিরাজদিখান পরিষদের অর্থ সম্পাদক শাবনাজ সম্পা, সিরাজদিখান ব্লাড ব্যাংকের সদস্য কাজী নাজমুল ইসলাম রুপম, মো. রমজান প্রমুখ
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]