Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 শনিবার, 17 অক্টোবর, 2026 📍 সিলেট, বাংলাদেশ
ব্রেকিং নিউজ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

পায়ুপথে স্বর্ণের বিস্কুট, ভারতে আটক বাংলাদেশি

📅 10 July 2018, 05:44 PM | 👁️ পঠিত: 14 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
পায়ুপথে স্বর্ণের বিস্কুট, ভারতে আটক বাংলাদেশি
আন্তর্জাতিক ডেস্ক:: পায়ুপথে স্বর্ণের বিস্কুট ভরে নিয়ে যাওয়ার সময় ধরা পড়ল মো. নিজামুদ্দিন নামে এক বাংলাদেশি। সোমবার ভারতের আগরতলা বিমানবন্দর থেকে তাকে আটক করে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ)। সোমবার বিকেলে ইন্ডিগোর বিমানে আগরতলা থেকে কলকাতা যাওয়ার কথা ছিল তার। বোর্ডিং পাস নিয়ে বিমানেও উঠতে যান তিনি। কিন্তু তল্লাশির সময় মেটাল ডিটেক্টরে তার শরীরে স্বর্ণের উপস্থিতি ধরা পড়ে। তিনি পায়ুপথে স্বর্ণের বিস্কুটগুলো ঢুকিয়ে রেখেছিলেন। সিআইএসএফ-এর জওয়ানরা সেগুলো বের করেন। স্বর্ণের মোট ছয়টি বিস্কুট উদ্ধার করা হয়। এগুলোর ওজন প্রায় ৬০০ গ্রাম। বাজারমূল্য প্রায় ১৯ লাখ টাকা।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]