Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 26 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

চানখারপুলে শহীদ আনাসসহ ৬ হত্যার ঘটনায় অভিযোগ গঠনের আদেশ

📅 14 July 2025, 03:32 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
চানখারপুলে শহীদ আনাসসহ ৬ হত্যার ঘটনায় অভিযোগ গঠনের আদেশ
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :   রাজধানীর চানখারপুলে শহীদ আনাসসহ ৬ জন হত্যার ঘটনায় অভিযোগ গঠনের আদেশ আজ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১ এই আদেশ দেবেন। সোমবার (১৪ জুলাই) সকালে এই মামলায় গ্রেফতার কন্সটেবল সুজনসহ ৪ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাজির করা হয়েছে। অভিযোগ গঠন হলে দ্বিতীয় মামলা হিসেবে আনুষ্ঠানিক বিচার শুরু হবে এই মামলায়। সকালে এই মামলায় গ্রেফতার ইন্সপেক্টর আরশাদ, কনস্টেবল মো. সুজন, কনস্টেবল ইমাজ হোসেন ইমন ও কনস্টেবল নাসিরুল ইসলামকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। মামলার অপর ৪ আসামি ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ্ আলম মো. আখতারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল পলাতক আছে।
এর আগে এই মামলার পলাতক চার আসামিকে ট্রাইব্যুনালে হাজির হতে গত ৩ জুন পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়। পরে আইনজীবী কুতুব ইদ্দিনকে তাদের পক্ষে নিয়োগ দেন ট্রাইব্যুনাল। এছাড়া এদিন সকালে, সাভারে ইয়ামিন হত্যা মামলার ৩ আসামী ও মিরপুর জাহাজ বাড়ির জঙ্গী সাজিয়ে হত্যা মামলায় সাবেক আইজিপি শহিদুল হক সহ ৩ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]