Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ ও ৫ আগস্ট পালিত হবে ‘গণঅভ্যুত্থান দিবস’

📅 29 June 2025, 04:07 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ ও ৫ আগস্ট পালিত হবে ‘গণঅভ্যুত্থান দিবস’
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, ১৬ জুলাই, ‘জুলাই শহীদ দিবস’ ও ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালিত হবে। রোববার (২৯ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে একথা জানান তিনি। আর ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবসের যে ঘোষণা দেয়া হয়েছিল সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। পোস্টে উল্লেখ করেন, ১৬ জুলাই, ‘জুলাই শহীদ’ দিবস, ৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান’ দিবস পালিত হবে। উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ৮ আগস্ট কোনও দিবস পালিত হচ্ছে না বলেও উল্লেখ করেন তিনি। এর আগে, গত বুধবার ছাত্র-জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের দিন ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করে সরকার।
পরিপত্রে দিবসটিকে প্রতি বছর যথাযথ মর্যাদায় প্রতিপালন করতে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে অনুরোধ করা হয়। দিবসটি পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের পরিপত্রের ‘খ’ শ্রেণিভুক্ত করা হয়েছিল।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]