Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 23 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

উপদেষ্টা আসিফ মাহমুদ ক্রমাগত মিথ্যাচার করছেন: ইশরাক

📅 18 June 2025, 02:59 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
উপদেষ্টা আসিফ মাহমুদ ক্রমাগত মিথ্যাচার করছেন: ইশরাক
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক : মেয়র হিসেবে শপথ পড়ানোর আন্দোলনকে ঘিরে ক্রমাগত মিথ্যাচার করছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, এমন দাবি করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।
তিনি বলেছেন, এই ইস্যুতে উপদেষ্টা বারবার আইনি জটিলতার কথা শুনিয়েছেন। অথচ দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিষয়টি নিষ্পত্তি হয়ে গেছে। তারপরও যদি বলা হয় এখানে আইনি জটিলতা রয়েছে, তাহলে বলবো তার মতো মূর্খ উপদেষ্টা বাংলাদেশে কেউ কোনোদিন দেখেনি। আজ বুধবার (১৮ জুন) দুপুরে নগর ভবনে ইশরাকের শপথ পড়ানোর দাবিতে তার কর্মী ও নগর ভবনের কর্মচারীদের বিক্ষোভে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
ইশরাক হোসেন আরও বলেন, অন্তর্বর্তী সরকার গণঅভ্যুত্থানের সরকার দাবি করলেও এখনও তারা আদালতের আদেশ মানছে না, আন্দোলনও আমলে নিচ্ছে না। অন্যদিকে, দেশের সবার দাবি সরকারের কানে পৌঁছালেও ঢাকাবাসীর দাবি কোনোভাবেই সরকারের কাছে পৌঁছাচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। আন্দোলন ঘিরে এক সেকেন্ডের জন্যও কোনো জরুরি সেবা বন্ধ হয়নি দাবি করে তিনি আরও বলেন, আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে আন্দোলন থেকে দূরে সরিয়ে রাখা হয়, তারপরও কোনও যৌক্তিক সমাধান এনে দেয়নি বর্তমান সরকার।
ইশরাক হোসেন বলেন, গতকাল রাতে খবরে দেখলাম, উপদেষ্টা বলেছেন ফৌজদারি অপরাধ করেছি, তাহলে সরকারে থেকেও কেন আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে গ্রেফতার করতে নির্দেশ দিচ্ছেন না? আমরা এসব ভয় পাই না। জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য গত ১৭ বছর ধরে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি। এখন তার মতো এমন শিশু উপদেষ্টার সঙ্গে কথা বলাও আমাদের জন্য অপমানজনক। বক্তব্য শেষে দক্ষিণ সিটি করপোরেশনের কর্মচারীদের নিয়ে ৭৫ নম্বর ওয়ার্ডে মশক নিধন কর্মসূচির উদ্বোধন করেন ইশরাক হোসেন।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]