Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

সরকারি চাকরি অধ্যাদেশের অপপ্রয়োগের দিকে নজর রাখবে সরকার: জ্বালানি উপদেষ্টা

📅 01 June 2025, 02:27 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সরকারি চাকরি অধ্যাদেশের অপপ্রয়োগের দিকে নজর রাখবে সরকার: জ্বালানি উপদেষ্টা
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক : বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, সরকারি চাকরি অধ্যাদেশের কিছু ধারায় অপপ্রয়োগের সুযোগ রয়েছে। তবে তা যাতে না হয় সেটি দেখবে সরকার। বিষয়টি নিয়ে উপদেষ্টা পরিষদের কয়েকজনের মধ্যে আলোচনা হয়েছে। রোববার (১ জুন) সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে স্মারকলিপি গ্রহণের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি। তিনি বলেন, অধ্যাদেশের সমস্যামূলক ধারাগুলো নিয়ে সরকার সচেতন। অধ্যাদেশে আদালতে যাওয়ার সুযোগ রয়েছে। এ সময় সচিবালয়ের কর্মপরিবেশ বজায় রাখতে কর্মরতদের ওপর আহ্বান জানান তিনি। এর আগে, রোববার সকাল ১১টার দিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে মিছিল নিয়ে সচিবালয়ের বাদামতলায় সমবেত হন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে মিছিল নিয়ে ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবীর খানের কাছে স্মারকলিপি দেন তারা। বিক্ষোভকারীরা জানান, নতুন আইনের মাধ্যমে তাদের বিরুদ্ধে সহজেই শাস্তি ও চাকরি থেকে বরখাস্ত করার সুযোগ তৈরি করা হয়েছে। এ সময় অধ্যাদেশের নিবর্তনমূলক ধারা পুরোপুরি বাতিলের দাবি জানান তারা। উল্লেখ্য, গত ২২ মে উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি আইন-২০১৮ সংশোধন করে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ- ২০২৫ এর খসড়া অনুমোদন দেয়া হয়। পরবর্তীতে তা অধ্যাদেশ আকারে প্রকাশ করা হয়।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]