Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

জাতি যখন সামনের দিকে এগিয়ে যেতে চায়-তখন এ ধরনের বক্তব্য দুঃখজনক : আমীর খসরু

📅 31 May 2025, 04:17 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
জাতি যখন সামনের দিকে এগিয়ে যেতে চায়-তখন এ ধরনের বক্তব্য দুঃখজনক : আমীর খসরু
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যের সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, জাতি যখন সামনের দিকে এগিয়ে যেতে চায়, তখন এ ধরনের বক্তব্য দুঃখজনক। শনিবার (৩১ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আমীর খসরু বলেন, গণতান্ত্রিক ৫২টি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। আর ৫ আগস্টের পর যারা রাজনীতিতে এসেছে, তারা নির্বাচন চায় না। তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারই একটি দেশের মূলশক্তি। দেশ গড়তে সবাইকে কাজ করতে হবে। ভবিষ্যতের নির্বাচিত সরকারকে সহযোগিতা করতে হবে। বিএনপি সরকার গঠন করলে তা হবে জবাবদিহিমূলক সরকার। নির্বাচনের সময়সীমা প্রসঙ্গে আমীর খসরু বলেন, গণতন্ত্রের পথ কেউ যদি রুদ্ধ করতে চায়, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া কেউ যদি বাধাগ্রস্ত করতে চায়, জনগণকে সাথে নিয়ে তাদের রুখে দেওয়া হবে। ডিসেম্বরের মধ্যেই হতে হবে নির্বাচন।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]