Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 22 নভেম্বর, 2026
📍 সিলেট, বাংলাদেশ
ফেইসবুক
ইউটিউব
টুইটার
হোম
সারাদেশ
ব্রেকিং নিউজ
🔹
গোপালগঞ্জে অতিরিক্ত এক ব্যাটালিয়ন বিজিবি মোতায়েন
🔹
‘এক শর্তে’ আ.লীগের বিরুদ্ধে লড়াইয়ে নামবে জামায়াত
🔹
টুঙ্গিপাড়ায় আড়াই বছর পর ধুয়ে-মুছে পরিষ্কার করেন বঙ্গবন্ধুর সমাধি
🔹
গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২
🔹
সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ
রাজপথে নেমেছিলেন বলেই দেশ নতুন করে স্বাধীনতা পেয়েছে : আজহার
📅 28 May 2025, 12:01 PM
|
👁️ পঠিত: 58 বার
A+
A-
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক
: ছাত্র-জনতা রাজপথে নেমেছিলেন বলেই দেশ নতুন করে স্বাধীনতা পেয়েছে। ‘ষড়যন্ত্রমূলকভাবে’ জামায়াত নেতাদের ওপর জুডিশিয়াল কিলিং চালানো হয়েছে বলে অভিযোগ করেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। আজ বুধবার (২৮ মে) মুক্তির পর হাসপাতাল থেকে বেরিয়ে রাজধানীর শাহবাগের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। এটিএম আজহারুল ইসলাম বলেছেন, মিথ্যা মামলা ও অভিযোগে ফাঁসির দণ্ড দেয়া হয়েছিল। শুধু জামায়াতে ইসলাম করার কারণেই মানবতাবিরোধী মিথ্যা মামলায় জড়ানো হয়েছিল বলে অভিযোগ তার। এই সংবর্ধনা অনুষ্ঠানে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত চেষ্টায় আওয়ামী লীগের পতন হয়েছে। দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। আজ বুধবার (২৮ মে) সকাল সাড়ে ৯টায় মুক্তি পেয়ে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে বের হন। এ সময় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। এরপর তিনি রাজধানীর শাহবাগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। গতকাল মঙ্গলবার সকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে এটিএম আজহারুল ইসলামকে খালাস দেন দেশের সর্বোচ্চ আদালত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আজহারুল ইসলামের করা আপিল মঞ্জুর করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ গতকাল মঙ্গলবার এ রায় দেন। উল্লেখ্য, মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই রায়ের বিরুদ্ধে ২০১৫ সালের ২৮ জানুয়ারি আপিল করেন আজহারুল ইসলাম। শুনানি শেষে ২০১৯ সালের ৩১ অক্টোবর আপিল বিভাগ মৃত্যুদণ্ড বহাল রাখে। ২০২০ সালের ১৫ মার্চ আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এরপর তা পুনর্বিবেচনা চেয়ে ওই বছরের ১৯ জুলাই আপিল বিভাগে আবেদন করেন আজহারুল ইসলাম। গত ২৬ ফেব্রুয়ারি আপিল বিভাগ রিভিউ শুনে ফের আপিল শুনানির সিদ্ধান্ত দেয়। এটাই প্রথম মানবতাবিরোধী অপরাধের মামলা, যেটি রিভিউ পর্যায়ে আসার পর ফের আপিল শুনানির অনুমতি পায়। একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে ২০১২ সালের ২২ আগস্ট মগবাজারের বাসা থেকে আজহারুল ইসলামকে গ্রেফতার করা হয়। তখন থেকেই তিনি কারাগারে ছিলেন।
সংবাদটি শেয়ার করুন:
ফেসবুক
টুইটার
ওয়াটসঅ্যাপ
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
আরও পড়ুন
গোপালগঞ্জে অতিরিক্ত এক ব্যাটালিয়ন বিজিবি মোতায়েন
‘এক শর্তে’ আ.লীগের বিরুদ্ধে লড়াইয়ে নামবে জামায়াত
টুঙ্গিপাড়ায় আড়াই বছর পর ধুয়ে-মুছে পরিষ্কার করেন বঙ্গবন্ধুর সমাধি
সর্বশেষ
জনপ্রিয়
গোপালগঞ্জে অতিরিক্ত এক ব্যাটালিয়ন বিজিবি মোতায়েন
‘এক শর্তে’ আ.লীগের বিরুদ্ধে লড়াইয়ে নামবে জামায়াত
টুঙ্গিপাড়ায় আড়াই বছর পর ধুয়ে-মুছে পরিষ্কার করেন বঙ্গবন্ধুর সমাধি
গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত-২
সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
সালমান শাহ হত্যা: ২৯ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ
👁️ 635 বার পঠিত
একাধিক মামলার আসামী রাসেলকে আটক করতে পুলিশের অভিযান
👁️ 561 বার পঠিত
অনলাইনের নামে সংবাদ চুরি, সাংবাদিকতার মর্যাদা হুমকিতে - সম্পাদক-প্রকাশকদের তদন্তের আহ্বান জানান বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম
👁️ 404 বার পঠিত
চট্টগ্রাম উৎসব ২০২৬: ঐতিহ্য-সংস্কৃতির পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও কমিউনিটি ঐক্যের প্ল্যাটফর্ম
👁️ 306 বার পঠিত
দিনাজপুর পার্বতীপুরে শিক্ষককে পিটিয়ে হত্যা, আটক ২
👁️ 254 বার পঠিত
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]