Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সাহিত্য

'কবিতার গান'

📅 05 May 2025, 10:29 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
'কবিতার গান'

--নিপু মল্লিক --

কবিতাযই আনবে শুভদিন কবিতাই আনবে সুসময় মানুষের অধিকারে কবিতাই কথা কয়।

জীবনকে সুন্দর ভাবে গড়তে নব চেতনাকে জাগ্রত রাখতে কবিতেই সত্য ;কবিতাই মুক্তির হাতিয়ার চলো মোরা গাই কবিতার গান।

কবিতায় রুখবে মুখোশধারী সন্ত্রাসী কবিতাই হবে শান্তির পূজারী ভালবাসার ফুল ফুটায় কবিতা একুশকে বাঁচাতে বর্ণমালাকে টিকাতে বাংলাকে করতে সোনা কবিতাই সারথি।

কবিতাই সত্য সুন্দর শান্তির পথ কবিতা দেখাবে উজ্জ্বল রদ্দুর কবিতাই নন্দিত জীবনের উচ্ছ্বাসের রথ ফুটন্ত ফুলের সৌরভ ছড়াবে কবিতা কবিতাই বাংলার স্রোতস্বিনী নদী ও নদ।

কবিতাই মুক্তির শাশ্বত শক্তি কবিতাই দিকে দিকে আলোর জোনাক সত্যের অঙ্গীকারে সম্প্রীতি রক্ষায় কবিতারই হবে বারবার জয়।

📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]