Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 23 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

মোটিফ নির্মাণকারী শিল্পীর বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

📅 16 April 2025, 04:46 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
মোটিফ নির্মাণকারী শিল্পীর বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  পহেলা বৈশাখ উপলক্ষ্যে আনন্দ শোভাযাত্রায় মোটিফ নির্মাণকারী শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (১৬ এপ্রিল) এ ঘটনায় নিজের প্রতিক্রিয়া লিখে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। পোস্টে তিনি লিখেছেন, শিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে যারা হামলা করেছে, তাদের প্রত্যেককে ধরার জন্য পুলিশ কাজ শুরু করেছে। স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা হয়েছে। তিনি আইজিপিকে পরিষ্কার নির্দেশনা দিয়েছেন। মোস্তফা সরয়ার ফারুকী আরও লিখেছেন, গত কয়েকদিন জুলাইয়ে বিতাড়িত আওয়ামী লীগ অনলাইনে শিল্পী মানবেন্দ্র ঘোষকে আক্রমণের উসকানি দেয়। তাদের ভাষ্যে ‘হাসিনার এফিজি বানানোর অপরাধে’!
তিনি আরও বলেন, এদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। পাহাড় থেকে সমতলজুড়ে বাংলাদেশ মাত্রই এক অভুতপূর্ব মৈত্রীর উৎসব শেষ করলো। এক অন্যরকম আবেশ সবার মনে। আর এই সময়ই ওরা আক্রমণ করে এটা মনে করিয়ে দিলো জুলাই চলমান। কিন্তু ওরা জানে না বাংলাদেশের মানুষ জুলাই বুকে নিয়েই সামনে অগ্রসর হচ্ছে, বাংলাদেশের জনগণের ঐক্যের সামনে এরা তুচ্ছ।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]