Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

৬ হাজার ৬৮১ রাজনৈতিক হয়রানি মামলা প্রত্যাহারের সুপারিশ

📅 28 March 2025, 10:25 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
৬ হাজার ৬৮১ রাজনৈতিক হয়রানি মামলা প্রত্যাহারের সুপারিশ
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  রাজনৈতিক হয়রানিমূলক ৬ হাজার ৬৮১টি মামলা প্রত্যাহার করার সুপারিশ করা হয়েছে। এ সংক্রান্ত হালনাগাদ আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিগত আওয়ামী লীগ সরকারের সময়সহ বিভিন্ন সময়ে রাজনৈতিক প্রতিহিংসা ও অন্যান্য কারণে রাজনৈতিক নেতাকর্মী ও নিরীহ ব্যক্তিগণের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানিমূলক মামলাসমূহ প্রত্যাহার করার জন্য সুপারিশ করার লক্ষ্যে সরকার জেলা ও মন্ত্রণালয় পর্যায়ে দুইটি কমিটি গঠন করে। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের সভাপতিত্বে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করার বিষয়ে সুপারিশ করার লক্ষ্যে গঠিত মন্ত্রণালয় পর্যায়ের কমিটি এ পর্যন্ত ৯টি সভায় মিলিত হয়েছে। সভায় ৬ হাজার ৬৮১টি মামলা প্রত্যাহার করার সুপারিশ করা হয়েছে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]