Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 23 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণ: সন্দেহভাজন আরও একজন আটক করেছে পুলিশ

📅 07 March 2025, 05:06 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণ: সন্দেহভাজন আরও একজন আটক করেছে পুলিশ
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক : মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে চতুর্থ শ্রেণির এক ছাত্রী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত হিটু মিয়াকে আটকের পর তার ছেলেকেও গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ মার্চ) মাগুরা শহরের নিজনান্দুয়ালী চরপড়া এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় গতকাল রাতে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। নতুন করে আটক হওয়া ব্যক্তির নাম সজীব শেখ। তিনি শিশুর দুলাভাই বলে জানা গেছে। এদিকে ধর্ষণের ঘটনায় বৃহস্পতিবার রাতে মাগুরা সদর থানার সামনে বিক্ষোভ করে সাধারণ জনতা। এসময় তারা ধর্ষণের সঙ্গে জড়িত অভিযোগ করে হিটু মিয়ার শাস্তির দাবি জানায়। পুলিশ জানায়, কয়েকদিন আগে শিশুটি তার বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে যায়। সেখানে শিশুটিকে একা পেয়ে বৃহস্পতিবার দুপুরে বোনের শ্বশুর হিটু মিয়া তার ওপর পাশবিক নির্যাতন চালায়। এতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শিশুটির অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনা হয়। বর্তমানে শিশুটি আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। এদিকে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]