Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

সাবেক ডিজিএফআই প্রধানের বাসায় অভিযান-চালিয়েছে দুদক

📅 02 March 2025, 02:55 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সাবেক ডিজিএফআই প্রধানের বাসায় অভিযান-চালিয়েছে দুদক
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের বাসায় অভিযান চালিয়েছে দুদক। অভিযানে বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত টাকার পরিমাণ ২ কোটি ৪৫ লাখ। রোববার (২ মার্চ) দুপুরে এক ব্রিফিংয়ে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন। ব্রিফিংয়ে তিনি বলেন, গত ২৭ ফেব্রুয়ারি সাইফুল আলমের বাসায় অভিযান চালায় দুদকের অনুসন্ধান দল। সেখানে ২ কোটি ৪৫ লাখ টাকা জব্দ করা হয়। জব্দ করা সেই অর্থ ইতোমধ্যে আদালতে পাঠানো হয়েছে। উল্লেখ্য, গত বছরের ১১ সেপ্টেম্বর সাইফুল আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সেনাবাহিনী।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]