Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সাহিত্য

পরকাল

📅 01 March 2025, 12:03 AM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
পরকাল

বাবা,জানিনা তুমি কেমন আছো পরপারে, উত্তরসূরীদেরে সঙ্গে নিয়ে। আমরা তো বেশ আছি, মায়ের অঞ্চলে-- দু্:খে, কষ্টে, আনন্দে।

যতদিন রেখেছিলে বটবৃক্ষ ছায়াতলে কোথা দু:খ, কোথা কষ্ট বুঝতেও দাওনি, রেখে গেছো মাটি-ভিটে ----- আশীর্বাদের ছাপে।

তোমায় মনে পড়ে কিন্তু, দেখিতে চাইলেও না পাই দেখিতে এ সুন্দর ভূবনে, হয়তোবা দেখছো আমাদেরে।

শুধু একগুচ্ছ, ভালোবাসা আর শ্রদ্ধা ছাড়া কিছুই দিতে পারিনি ইহকালে, অভিলাষ রাখি------- শুধু পরকালে।

গৌরীশ দাস কাছাড়,আসাম(ভারত)

📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]