Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 23 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় কাগজপত্র দিল্লিকে দিয়েছে ঢাকা

📅 13 February 2025, 05:02 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
শেখ হাসিনাকে ফেরাতে প্রয়োজনীয় কাগজপত্র দিল্লিকে দিয়েছে ঢাকা
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফেরত আনতে ভারতকে এ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র পাঠিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান। জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় জাতিসংঘের ফ‍্যাক্ট ফাইন্ডিং মিশনের দেয়া প্রতিবেদন ভারতের ওপর শেখ হাসিনাকে ফেরাতে চাপ বাড়াতে পারে বলেও এ সময় ইঙ্গিত দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ কর্মকর্তা। তিনি বলেছেন, বন্ধুরাষ্ট্রগুলোকে এ ইস্যুতে কাজে লাগানো হবে কি না, এর সিদ্ধান্ত নেবে সরকার। দিল্লিতে বাংলাদেশ মনোনীত হাইকমিশনার রিয়াজ হামিদুল্লার অ‍্যাগ্রিমো এখনও পায়নি ঢাকা, আড়াই-তিনমাস সময় লাগা স্বাভাবিক ব‍্যাপার, এমনটা বলছেন রফিকুল আলম। আগামী ১৮ ফেব্রিয়ারি ইতালির ভাইস মিনিস্টার মারিয়া ত্রিপোলি ঢাকা সফরে আসছেন বলে ব্রিফিংয়ে জানানো হয়।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]