Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

এনআইডি সিস্টেম থেকে কোনো তথ্য ফাঁস করা হয়নি: ডিজি হুমায়ুন কবীর

📅 13 February 2025, 03:00 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
এনআইডি সিস্টেম থেকে কোনো তথ্য ফাঁস করা হয়নি: ডিজি হুমায়ুন কবীর
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  এনআইডি সিস্টেম থেকে কোনো তথ্য ফাঁস করা হয়নি বলে জানিয়েছেন এনআইডির মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে আগারগাঁওয়ের নির্বাচন কমিশনে এনআইডি যাচাই সেবা গ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। ডিজি বলেন, এনআইডি থেকে যে ১৮৩ প্রতিষ্ঠানকে তথ্য দেয়া হতো; সেখান থেকে জনগণের তথ্য ফাঁস হতে পারে। তবে বর্তমানে ১৮২টি প্রতিষ্ঠানকে তথ্য সরবরাহ করা হচ্ছে। এ সময় হুমায়ুন কবির বলেন, তথ্যভাণ্ডারের নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব। এ জন্য কিছু চিন্তাভাবনা করা হয়েছে। কিছু উন্নয়ন করা হবে, যাতে এ তথ্য আর কেউ পাচার করতে না পারে। এনআইডির ডিজি জানান, টেকনিক্যাল লোকের সংখ্যা অনেক কম। নিয়মিত সিস্টেম অডিট করার আহ্বান জানান তিনি
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]