Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 26 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকের ওপর হামলা চালিয়েছে বিএনপি নেতাকর্মীদের

📅 05 February 2025, 03:48 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকের ওপর হামলা চালিয়েছে বিএনপি নেতাকর্মীদের
সিলেট নিউজ টাইমস্  ডেস্ক :তিন দশক আগে পাবনার ঈশ্বরদী রেলস্টেশনে শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় হাইকোর্টের রায়ের পর সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছে ঈশ্বরদী থেকে আসা বিএনপির উচ্ছৃঙ্খল নেতাকর্মীরা। আহত হয় একটি বেসরকারি চ্যানেলের সিনিয়র রির্পোটার জাবেদ আক্তার। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার সময়, আরেকটি বেসরকারি টেলিভিশনের মাইক্রোফোন ভাঙচুরসহ মারধর করা হয় আরও কয়েকজন সাংবাদিককে। রায় ঘোষণার পর, বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে হাইকোর্টের এনেক্স ভবনের সামনে এ ঘটনা ঘটে। সেখানে এ মামলায় আসামীপক্ষের আইনজীবীদের ব্রিফিংয়ের জন্য অপেক্ষা করছিলেন সাংবাদিকরা। হঠাৎ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবের উপস্থিততে শতাধিক বিএনপি নেতাকর্মী হট্টগোল শুরু করেন। ব্রিফিংয়ের জায়গায় দাঁড়ানো নিয়ে বিএনপি নেতাকর্মী ও আইনজীবীদের মধ্যে কথা-কাটাকাটির জেরে এক পর্যায়ে সাংবাদিকদের ওপর হামলা চালানো হয় ৷
ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক ব্রিফিং বর্জনের পাশাপাশি এনেক্স চত্বরের বসে পড়েন সাংবাদিকরা। এ ঘটনার সুষ্ঠু বিচার এবং জড়িতদের চিহ্নিত করা দাবি জানান সুপ্রিমকোর্টে কর্মরত সাংবাদিকরা।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]