Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

তোফাজ্জল হত্যা মামলার তদন্তে সন্তুষ্ট পরিবার

📅 02 February 2025, 02:05 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
তোফাজ্জল হত্যা মামলার তদন্তে সন্তুষ্ট পরিবার
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জলকে পিটিয়ে হত্যা মামলার পুলিশের দেয়া তদন্ত প্রতিবেদনে সন্তুষ্ট তোফাজ্জলের পরিবার ও আইনজীবী। রোববার (২ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুজ্জামানের আদালতে অভিযোগ গঠন শুনানিকালে সন্তুষ্টির কথা জানান তারা। শাহবাগ থানা পুলিশ অভিযোগ পত্রে ২১ জনের নাম উল্লেখ করে তদন্ত প্রতিবেদন জমা দেন। তবে এর বিরুদ্ধে নারাজি আবেদন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিচার প্রক্রিয়াকে বিলম্বিত করাসহ আসামিদেরকে রক্ষা করার চেষ্টায় নারাজির আবেদন বলে অভিযোগ, নিহত তোফাজ্জলের পরিবার ও আইনজীবীর। গেল বছর ১৮ সেপ্টেম্বর ঢাবির মুসলিম হলের অতিথি কক্ষে ৩২ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল হোসেন নির্যাতনের শিকার হন। কয়েকজন শিক্ষার্থী ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]