Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 23 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

সিরাজদিখানে মাদ্রাসা শিক্ষকের ওপর হামলা-এলাকায় উত্তেজনা

📅 09 January 2025, 05:42 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সিরাজদিখানে মাদ্রাসা শিক্ষকের ওপর হামলা-এলাকায় উত্তেজনা
সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:মুন্সীগঞ্জের সিরাজদিখানে মাদ্রাসার শিক্ষকের ওপর হামলা। যে কোনো সময় হতে পারে রক্তক্ষহয়ী সংঘর্ষ। সিরাজদিখান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা যায় উপজেলার লতব্দী ইউনিয়নের নতুনভাসান গ্রমের বেপারী বাড়ি এবং মীর বাড়ির মধ্যে বিরোধ চলে আসছিল। তারই জেরে উভয় পক্ষের মধ্যে হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনায় একাধিক অভিযোগ ও রয়েছে। (৯ জানুয়ারী)  বৃহস্পতিবার সকালে মাওলানা কামরুল হাসানকে হামলা করে বেপারী বাড়ির লোকজন। পরে মীর বাড়ির লোকজন খবর পেয়ে তাকে উদ্ধার করে। এবিষয়ে মাওলানা কামরুল হাসান জানান আমি সকালে নতুন ভাসানচর মাদরাসায় একটি কাজে গেলে সেখানে আমাকে একা পেয়ে তারা হামলা করে। পরে লোকজন এসে আমাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়। এবিষয়ে সিরাজদিখান থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান জানান ঘটনাস্থলে ওসি সাহেব গিয়েছিলেন। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]