Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত না দিলেও দিল্লির সাথে স্বাভাবিক সম্পর্ক অব্যাহত থাকবে

📅 01 January 2025, 05:51 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত না দিলেও দিল্লির সাথে স্বাভাবিক সম্পর্ক অব্যাহত থাকবে
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত না দিলেও দিল্লির সাথে স্বাভাবিক সম্পর্ক অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, নতুন বছরে যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের সাথে সম্পর্ক উন্নয়নকে অগ্রাধিকার দেয়া হবে। বুধবার (১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনা ইস্যু ছাড়াও দুই দেশের অনেক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় রয়েছে। আমরা সেই বিষয়গুলো নিয়ে সামনে এগিয়ে যাব। এ সময় গঙ্গা পানিবন্টন চুক্তি নিয়ে আলোচনা শুরু হয়েছে বলেও জানান তিনি। রোহিঙ্গা প্রসঙ্গে তিনি বলেন, রাখাইন পরিস্থিতি পাল্টে গেছে। এ অবস্থায়র রোহিঙ্গা সংকট সমাধান সরকারের সামনে বড় চ‍্যালেঞ্জ। অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]