Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

যেসব বিষয়ে‘জাতীয় ঐক্যমত আছে এমন সংস্কারে মৌখিক অনুমতি দিয়েছেন প্রধান উপদেষ্টা ও সংস্কার কমিশন’

📅 23 December 2024, 01:13 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
যেসব বিষয়ে‘জাতীয় ঐক্যমত আছে এমন সংস্কারে মৌখিক অনুমতি দিয়েছেন প্রধান উপদেষ্টা ও সংস্কার কমিশন’
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক : যেসব বিষয়ে জাতীয় ঐক্যমত আছে, সেসব সংস্কার কার্যকর করার মৌখিক অনুমতি দিয়েছেন প্রধান উপদেষ্টা ও সংস্কার কমিশন এমনটা জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। সোমবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর সিরডাপ সেন্টারে ‘গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ: বিচার বিভাগ’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। আইন উপদেষ্টা বলেন, ঐক্যমত শক্ত থাকলে পরবর্তীতে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসলেও, যেসব বিষয়ে সংস্কার আসবে তা কেউ পরিবর্তন করতে পারবে না। তিনি বলেন, বিচার বিভাগ সংস্থার কাজ একটি চলমান প্রক্রিয়া। বিচার বিভাগের হাতে অসীম ক্ষমতা থাকা সত্ত্বেও পূর্বে তারা সেই ক্ষমতা সঠিক উপায়ে কাজে লাগায়নি। এসময় আদালত অবমাননার নামে প্রধান বিচারপতি হয়রানি করতো উল্লেখ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, সুপ্রিম কোর্টে বিচারকদের সিন্ডিকেটের কারণে মামলার ব্যয় বাড়ছে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]