চোখ দুটো টলমল শুধু বিছানায় মগ্ন হতে চায় যদিওবা, নিশিভোর হতে ক্ষণিক বাকি |
মানুষ আশা-নিরাশারে আঁকড়ে ধরে বাঁচে শুধু ওই মানব খ্যাতির তোরে, যদিও, মৃত্যু শেষে সঙ্গে যশ খ্যাতি নিতে নারে।
কেউ জন্মের পরেই বিছানায় চিরসজ্জায়, আবার কেউ মধ্যবেলায়- কেউ বার্ধক্য বেলায়। চির নিদৃত কেউ আর ফিরে আসে না ঘরে। তবু বাঁচিবার আশা ছারিতে নাড়ে।
নিদ্রাই মানুষের জীবনের শেষ জয় গান,বার্ধক্য বেলায়। নিশিভোর আর কি হবে চির নিদ্রা শেষে?