Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

জামায়াতের রেজিস্ট্রেশন মামলা কার্যতালিকায়, যে আহ্বান শিশির মনিরের

📅 21 October 2024, 07:05 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
জামায়াতের রেজিস্ট্রেশন মামলা কার্যতালিকায়, যে আহ্বান শিশির মনিরের
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  বাংলাদেশ জামায়াতে ইসলামীর রেজিস্ট্রেশন মামলা আগামীকাল মঙ্গলবার (২২ অক্টোবর) আপিল বিভাগের কার্যতালিকায় ২ নম্বর আইটেম হিসেবে শুনানির জন্য রাখা হয়েছে বলে জানা গেছে। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এ তথ্য জানিয়েছেন। এ উপলক্ষে আগামীকাল সকাল ৯টায় আইনজীবী বন্ধুদের আপিল বিভাগে হাজির থাকার জন্য অনুরোধ জানান তিনি।
সোমবার ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানোর পাশাপাশি আইনজীবীদের উপস্থিত থাকার আহ্বান জানান শিশির মনির। তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো- ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর রেজিষ্ট্রেশন মামলা আগামী কাল আপিল বিভাগের কার্যতালিকায় ২ নম্বর আইটেম হিসেবে শুনানির জন্য এসেছে। আগামীকাল সকাল ৯টায় আইনজীবী বন্ধুদের আপিল বিভাগে হাজির থাকার জন্য অনুরোধ করা হল।’
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]