Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

শাহবাগ থানার আরশাদ আকাশের সঙ্গে ঝিকুট ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

📅 02 March 2024, 12:52 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
শাহবাগ থানার আরশাদ আকাশের সঙ্গে ঝিকুট ফাউন্ডেশনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি: ঢাকায় শাহবাগ থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেনের (আকাশ) এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ঝিকুট ফাউন্ডেশনের নেতৃবৃন্দ। শনিবার (২ মার্চ) দুপুরে শাহবাগ থানায় শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজকল্যাণ সংগঠন ঝিকুট ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ঐতিহ্যবাহী বিক্রমপুরের সন্তান ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা মো. আরশাদ হোসেন (আকাশ) এর সঙ্গে সাক্ষাৎ করে সংগঠনের সাম্প্রতিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। এসময় উপস্থিত ছিলেন ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক আশরাফ ইকবাল, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মো. নয়ন মিয়া প্রমুখ। এসময় ঝিকুট ফাউন্ডেশনের সাম্প্রতিক কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। উল্লেখ্য ঝিকুট ফাউন্ডেশনের যেসব কর্মসূচি পালিত হয়েছে ও চলমান রয়েছে – ১. ফসলি জমি রক্ষায় ভূমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন। ২.  সাহিত্য সমাজে সমকালীন বাস্তবতা শীর্ষক আলোচনা সভা। ৩. সাব সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ও সাবেক এমপিএ ফ্লাইট লে. জামাল উদ্দিন চৌধুরীর স্মরণ সভা। ৪. ঝিকুটপত্র ম্যাগাজিন। ৫. ঝিকুটপত্র অনলাইন পোর্টাল। ৬. ঝিকুট ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি। ৮. সংগঠক, লেখক, চিকিৎসক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গুণীজনদের সাথে সৌজন্য সাক্ষাৎ। ৯. ঝিকুট ফাউন্ডেশন শিক্ষা সেমিনার।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]