Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সাহিত্য

কবি ও সাহিত্যিক আতাউর রহমান আফতাবের জন্মদিনে আলোচনা সভা

📅 04 February 2024, 07:22 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
কবি ও সাহিত্যিক আতাউর রহমান আফতাবের জন্মদিনে আলোচনা সভা
কবি ও সাহিত্যিক আতাউর রহমান আফতাবের জন্মদিন উপলক্ষ্যে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের আছিরগঞ্জ দিশারী প্রি-ক্যাডেট স্কুলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুরে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দিশারী প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক হেলাল আহমদ চৌধুরী। সিনিয়র সহকারি শিক্ষক নূর উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিশারী প্রি-ক্যাডেট স্কুল ম্যানেজিং কমিটির সহসভাপতি ও আছিরগঞ্জ গণপাঠাগারের সাধারণ সম্পাদক সালেহ আহমদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ সমাজসেবক আব্দুল খালিক, দিশারী প্রি-ক্যাডেট স্কুলের সহকারি শিক্ষক মস্তফা কামাল ঝুনু, ব্যবসায়ী নিয়াজ মাহবুব, শিক্ষিকা এবং স্কুলের কোমলমতি শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা কবি ও সাহিত্যিক আতাউর রহমান আফতাবের সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি তার কাছ থেকে আরও সুন্দর, আকর্ষনীয় সাহিত্য কর্মের প্রত্যাশা ব্যক্ত করেন। জবাবে কবি ও সাহিত্যিক, দিশারী প্রি-ক্যাডেট স্কুল ম্যানেজিং কমিটির উপদেষ্ঠা কমিটির সদস্য এবং আছিরগঞ্জ গণপাঠাগারের সভাপতি আতাউর রহমান আফতাব সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সবশেষে কবিকে নিয়ে উপস্থিত অতিথিবৃন্দ জন্মদিনের কেক কাটেন।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]