Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন:রাষ্ট্রপতির ছেলে

📅 30 August 2023, 04:32 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন:রাষ্ট্রপতির ছেলে
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছেলে মো. আরশাদ আদনান আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৫ (সদর) আসনে নৌকার প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। মঙ্গলবার রাতে পাবনা শহরের জুবলি ট্যাংকপাড়ায় নিজ বাড়িতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে তিনি এ ইচ্ছার কথা জানান।
আরশাদ আদনান বলেন, ‘আমি পাবনা-৫ আসন থেকে নৌকার কাণ্ডারি হওয়ার ইচ্ছা পোষণ করছি। আমি পাবনাবাসীকে জানাতে চাই—প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমি মনোনয়ন চাইব এবং উনি মনোনয়ন দিলে পাবনার মানুষের জন্য কাজ করতে পারব।’ বাবার সম্মতি ও ইচ্ছাতেই নির্বাচনের মাঠে এসেছেন দাবি করে রাষ্ট্রপতিপুত্র বলেন, ‘রাষ্ট্রপতি হওয়ার পর পরই আমার বাবা পাবনার মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। উনি তার সর্বোচ্চটুকু পাবনার মানুষের জন্য নিবেদিত করেছেন। এখন আমাকে (একমাত্র সন্তানকে) পাবনার মানুষের জন্য বলি করে দিয়েছেন। উনি বলেছেন, ‘তুমি পাবনায় যাও এবং পাবনার মানুষের জন্য কাজ শুরু কর।’ নিজের রাজনীতির ইতিহাস তুলে ধরে আরশাদ আদনান জানান, তিনি ছাত্রজীবন থেকেই ছাত্রলীগ এবং পরবর্তী সময় যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। মাঝে ব্যবসায়িক কারণে রাজনীতি থেকে একটু দূরে ছিলেন। বর্তমানে আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক উপকমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। নিজেকে আওয়ামী পরিবারের সন্তান এবং পাবনার ছেলে উল্লেখ করে আরশাদ বলেন, ‘তাই আমার দাবির একটা জায়গা তো আছে। ইতোমধ্যে আমি পাবনাবাসীর ব্যাপক সাড়া পেয়েছি। আমি চেষ্টা করব পাবনায় আওয়ামী লীগকে একটা প্ল্যাটফর্মে নিয়ে এসে কাজ করতে। আমার কাজ হবে নৌকাকে জয়যুক্ত করার।’
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]