Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 মঙ্গলবার, 25 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

ঢাকা বনানীতে রাস্তায় ফেলে হিরো আলমকে বেধড়ক পিটুনি (ভিডিও)

📅 17 July 2023, 05:11 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ঢাকা বনানীতে রাস্তায় ফেলে হিরো আলমকে বেধড়ক পিটুনি (ভিডিও)
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক: ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে বেধড়ক পিটিয়েছে দুর্বৃত্তরা। সোমবার বিকাল সাড়ে ৩টায় ভোট চলাকালে বনানী এলাকায় এ ঘটনা ঘটে। হিরো আলমকে মারধরের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।
সূত্রে জানা গেছে, বিকালে হিরো আলম বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে যান। কলেজ ভবনের করিডোর দিয়ে ভেতরে প্রবেশ করার সময় কিছু ভক্ত তার সঙ্গে সেলফি তোলেন।
  ওই সময় কিছু লোক তাকে এসে বলেন, ‘এটা টিকটক ভিডিও করার জায়গা না,’ ‘এটা ভোটকেন্দ্র,’ ‘এটা গুলশান-বনানী'—এই বলে স্বতন্ত্র এই প্রার্থীকে মারধর শুরু করেন। ভিডিওতে দেখা গেছে, হিরো আলমকে কেন্দ্র থেকে ধাওয়া দিয়ে বের করে নেওয়ার সময় পাশেই পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছিলেন। তাকে রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী এগিয়ে আসেনি।
  একপর্যায়ে দুর্বৃত্তরা তাকে মারতে মারতে সেখান থেকে কিছুদূর পর্যন্ত নিয়ে যান। এরপর তাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়। এসময় আশপাশে সবাই মারধরের দৃশ্য ভিডিও করলেও তাকে রক্ষায় কাউকে এগিয়ে আসতে দেখা যায়নি। একপর্যায়ে নিজেকে বাঁচাতে খোঁড়াতে খোঁড়াতে দৌড়াতে থাকেন হিরো আলম। কিছু দূর যাওয়ার পর তিনি একটি রিকশায় উঠেন। এসময় দুজন তাকে সহযোগিতা করেন।এরপর রিকশা থেকে নেমে আবার তিনি দৌড়াতে শুরু করেন। জানা গেছে, পরে হিরো আলম একটি গাড়িতে উঠে ঘটনাস্থল ত্যাগ করেন।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]