Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 বুধবার, 26 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

চার বছর পর ফেব্রুয়ারিতে ফিরছে এসএসসি,

📅 10 July 2023, 08:37 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
চার বছর পর ফেব্রুয়ারিতে ফিরছে এসএসসি,
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক:  চার বছর পর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী বছরের এ পরীক্ষায় সব বিষয়ে আগের মত তিন ঘণ্টায় ১০০ নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে শিক্ষার্থীদের। ২০২৪ সালের এ পরীক্ষায় সব বিষয়ে, পূর্ণ সময়ে, পূর্ণ নম্বরে পরীক্ষা নেওয়া হবে বলে সোমবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ফেব্রুয়ারির শুরুতে মাধ্যমিক এবং এপ্রিলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া ছিল দীর্ঘদিনের রেওয়াজ। কিন্তু করোনাভাইরাস মহামারির সময় সেই সূচি পাল্টে গিয়েছিল, যা আগের মতো করা হল। মহামারির কারণে ২০২০ সালের মাধ্যমিক পরীক্ষা সময়মত হলেও উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর নেওয়া যায়নি সে বছর। পরের তিন বছর পরীক্ষা হয়েছে সংক্ষিপ্ত সিলেবাসে। সেই পরীক্ষা নেওয়া হয়েছে সময় ও নম্বর কমিয়ে। ২০২১ সালের এসএসসি পরীক্ষা শুরু হয়েছিল ১৪ নভেম্বর, পরের বছর পরীক্ষা শুরু হয় ১৫ সেপ্টেম্বর। এরপর চলতি ২০২৩ সালের পরীক্ষা আরও এগিয়ে এনে ৩০ এপ্রিল শুরু হয়। আগামী বছর তা আরও এগিয়ে স্বাভাবিক সময়ে ফিরছে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]