Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

ক্যাডেট কলেজের প্রত্যেক শিক্ষার্থীর পেছনে সরকারের খরচ বছরে ৫ লাখ টাকা

📅 06 July 2023, 10:01 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
ক্যাডেট কলেজের প্রত্যেক শিক্ষার্থীর পেছনে সরকারের খরচ বছরে ৫ লাখ টাকা
সিলেট নিউজ টাইমস্ ডেস্ক: ক্যাডেট কলেজের প্রত্যেক শিক্ষার্থী জন্য সরকারের বছরে ৫ লাখ ৩৪ হাজার টাকা খরচ হয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বৃহস্পতিবার জাতীয় সংসদে মোজাফফর হোসেনের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হলে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপিত হয়। শিক্ষামন্ত্রী বলেন, গত অর্থবছরে ক্যাডেট কলেজগুলোর সরকারি বরাদ্দ ছিল ১৯৭ কোটি ৫৯ লাখ ৫৯ হাজার টাকা। বর্তমানে দেশের ক্যাডেট কলেজগুলোতে ৩ হাজার ৭০০ শিক্ষার্থী পড়াশোনা করে। সেই অনুযায়ী ক্যাডেট কলেজগুলোতে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের মাথাপিছু বার্ষিক সরকারি ব্যয়ের পরিমাণ ৫ লাখ ৩৪ হাজার ৪৩ টাকা। তিনি বলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষা ব্যয় সংক্রান্ত বরাদ্দ সমন্বিতভাবে সম্পন্ন করা হয়। ফলে সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষা ব্যয় পৃথকভাবে প্রদর্শন করা হয় না। উচ্চ মাধ্যমিক স্তরে প্রত্যেক শিক্ষার্থীর জন্য সরকারের বার্ষিক খরচের বিষয়ে মন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী, উচ্চ মাধ্যমিক স্তরে প্রত্যেক শিক্ষার্থীর জন্য সরকারের বার্ষিক খরচ ৫০ হাজার ৫১২ টাকা। ২০২১-২২ অর্থবছরে উচ্চ মাধ্যমিক স্তরে ৩৩ লাখ ১৪ হাজার ৪৩৬ জন শিক্ষার্থীর বিপরীতে বরাদ্দ ছিল ১৬ হাজার ১৬৭ কোটি টাকা। পোস্ট সেকেন্ডারি নন টারশিয়ারি স্তরে ৩ লাখ ৪৫ হাজার ৫৮ জন শিক্ষার্থীর বিপরীতে সরকারের বরাদ্দ ৭০৭ কোটি টাকা। সে হিসাবে প্রত্যেক শিক্ষার্থীর জন্য বার্ষিক খরচ ২০ হাজার ৪৮৯ টাকা। এ ছাড়া টারশিয়ারি স্তরে ৩৮ লাখ ১২ হাজার ৪১৪ জন শিক্ষার্থীর বিপরীতে বরাদ্দ ছিল ৭ হাজার ৮০৭ কোটি টাকা। সরকারের মাথাপিছু বার্ষিক খরচ ২০ হাজার ৪৭৮ টাকা।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]