Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 রবিবার, 23 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
সারাদেশ

টাঙ্গাইলে কোটি টাকার হেরোইনসহ এক যুবক আটক

📅 24 April 2023, 09:35 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
টাঙ্গাইলে কোটি টাকার হেরোইনসহ এক যুবক আটক
নিউজ ডেস্ক:: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হামিদপুর বাজার থেকে রোববার এক কোটি ১৫ লাখ টাকা মূল্যের এক কেজি ১৫০ গ্রাম হেরোইনসহ এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৪)। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-১৪। আটক মানিক চান সওদাগর (২৮) রাজশাহীর দুর্গাপুর উপজেলার গৌরীহারা গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে। র‌্যাব-১৪ জানায়, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়েরের নেতৃত্বে কালিহাতী উপজেলার হামিদপুর বাজারে অভিযান চালানো হয়। অভিযানে এক কেজি ১৫০ গ্রাম নিষিদ্ধ মাদকদ্রব্য হেরোইনসহ মানিক চান সওদাগরকে আটক করা হয়।
আটককৃত মানিক চান সওদাগর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তিনি আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের সদস্য। রাজশাহী থেকে হেরোইন এনে টাঙ্গাইলের বিভিন্ন স্থানে সরবরাহ করেন। তারই ধারাবাহিকতায় কালিহাতী উপজেলার হামিদপুর বাজারে এসেছিলেন। র‌্যাব-১৪ আরও জানায়, আটক মানিক চান সওদাগরের নামে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালিহাতী থানায় মামলা করা হয়েছে।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]