Sylhet News Times | সিলেট নিউজ টাইমস
📅 সোমবার, 24 আগস্ট, 2026 📍 সিলেট, বাংলাদেশ
📢 [ডেমো অ্যাড: হেডার টপ ব্যানার]
আন্তর্জাতিক

‘রুশ বাহিনীকে রুখতে হিমার্স সবচেয়ে কার্যকর’

📅 04 March 2023, 01:59 PM | 👁️ পঠিত: 0 বার
📢 [ডেমো অ্যাড: নিউজ টপ ব্যানার]
‘রুশ বাহিনীকে রুখতে হিমার্স সবচেয়ে কার্যকর’
আন্তর্জাতিক ডেস্ক::  গ্রীষ্মে ইউক্রেনে হামলা বেগবান করতে যাচ্ছে রাশিয়া। মস্কোর এই হামলা ঠেকাতে কিয়েভকে আরও ৪০০ মিলিয়ন ডলারের অস্ত্র দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। বাইডেন প্রশাসন শুক্রবার হিমার্সসহ নতুন এ সমরাস্ত্র সহায়তার ঘোষণা দিয়েছে। খবর আনাদোলুর। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আন্থনি ব্লিঙ্কেন এ তথ্য জানিয়েছেন। ব্লিঙ্কেন বলেন, রুশ বাহিনীকে প্রতিহত করতে সবচেয়ে কার্যকর ভূমিকা পালন করছে দূর পাল্লার ক্ষেপনাস্ত্র ব্যবস্থা হিমার্স।এছাড়া সমরাস্ত্রে সজ্জিত অত্যাধুনিক সামরিক যানও এ প্যাকেজে রয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, রুশ বাহিনী আগের যেকোনো সময়ের চেয়ে হামলা জোরদার করেছে। এ অবস্থায় ইউক্রেনকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা মিত্ররা সর্বত্মক সহযোগিতা করছে বলে জানান ব্লিঙ্কেন। তিনি আরও বলেন, রাশিয়া চাইলে আজই এ যুদ্ধ বন্ধ হতে পারে। কিন্তু তা না হলে এ যুদ্ধ বহু দূর পর্যন্ত গড়াবে। প্রসঙ্গত, রাশিয়া এখন সর্বশক্তি দিয়ে বাখমুত দখলে মরিয়া হয়ে উঠেছে। গত ৭ মাস ধরে এখানে হামলা জোরদার করেছে মস্কো।
📢 [ডেমো অ্যাড: নিউজ বটম ব্যানার]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ১]
📌 [ডেমো অ্যাড: সাইডবার উইজেট ২]