জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক ছাত্র জমিয়তের আলোচনা সভা অনুষ্ঠিত

ছাত্র জমিয়ত বাংলাদেশ, সিলেট জেলা দক্ষিণ শাখার উদ্যোগে “জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর প্রত্যাশা ও প্রাপ্তি” শীর্ষক আলোচনা সভা ও সকল শহীদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকাল ৩টায় সিলেট নগরীর বন্দরবাজারস্থ আল করিম টাওয়ারের ৪র্থ তলায় জেলা জমিয়ত কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা দক্ষিণ শাখার সভাপতি কাওছার আহমদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হা. নাঈম আহমদ।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ শাখার ছাত্রবিষয়ক সম্পাদক মাওলানা হাসান বিন ফাহিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন যুব জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণ শাখার সভাপতি আব্দুল্লাহ আল মামুন, জেলা জমিয়তের নির্বাহী সদস্য মাওলানা এমাদ উদ্দিন সালিম, মহানগর জমিয়তের সহ-প্রচার সম্পাদক হাফিজ মাসুম আহমদ এবং যুব জমিয়ত সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মনসুর আহমদ।
এছাড়া বক্তব্য দেন ছাত্র জমিয়ত জেলা দক্ষিণ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সোহাইল আহমদ, সাংগঠনিক সম্পাদক জাহিদ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক শেখ আব্দুল্লাহ উসামা, সাবেক প্রচার সম্পাদক শায়খুল ইসলাম এবং শাহপরান থানা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক মীর আইনুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান ছিল জনগণের ন্যায্য অধিকার, বৈষম্যহীন সমাজব্যবস্থা, জবাবদিহিমূলক রাষ্ট্র ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠার আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ। শহীদদের আত্মত্যাগকে অর্থবহ করতে ন্যায়বিচার, সুশাসন, মানবিক মূল্যবোধ ও ইসলামী আদর্শভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তারা আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়; বরং দেশ, জাতি ও জনগণের কল্যাণে বাস্তবায়িত হওয়াই সময়ের দাবি। দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও নৈতিকতাসম্পন্ন রাষ্ট্র গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের রূহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
বিজ্ঞপ্তি
কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *