সিলেট অনলাইন প্রেসক্লাব থেকে আব্দুল বাসিতকে বহিষ্কার

সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য মো. আব্দুল বাছিতকে বহিষ্কার করা হয়েছে। এখন থেকে তার সাথে সিলেট অনলাইন প্রেসক্লাবের কোন সংশ্লিষ্টতা নেই।

বৃহষ্পতিবার সিলেট অনলাইন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক দেলওয়ার হোসেন মান্না স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিগত ৩০ জুন সিলেট অনলাইন প্রেসক্লাবের কার্যকরি পরিষদের নিয়মিত মাসিক সভায় প্রেসক্লাবের নির্দেশ অমান্য, ক্লাবের স্বার্থ পরিপন্থী ও গঠনতন্ত্র বিরোধী কর্মকান্ড, শৃঙ্খলাভঙ্গ,শিষ্টাচার ও নীতি বহির্ভূত কার্যক্রম এবং ক্লাবের ভাবমূর্তি ক্ষুন্ন করার দায়ে সর্বসম্মতিক্রমে মো. আব্দুল বাছিতকে সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য পদ বাতিল পূর্বক আপনাকে ক্লাব থেকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, এর আগে বিগত ২২ জুন ২০২৬ তারিখে ওপিসি ০১(০২)/০৬/২০২৬ নং স্মারকে সিলেট অনলাইন প্রেসক্লাবের শৃংঙ্খলা ভঙ্গের কারণে কারণদর্শানোর জন্য নোটিশ প্রদান করা হয়েছিল। কিন্তু তিনি সেই নোটিশের জবাব প্রদান করেন নি। এমনকি একই কারণে ইতিপূর্বেও তার সদস্য পদ বাতিল করা হয়েছিল।- বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *