ভারতীয় বাসমতি চালসহ ২ জন গ্রেফতার  করেন পুলিশ

সিলেট  এয়ারপোর্ট থানা পুলিশ অভিযান চালিয়ে  ৮,৮৫,০০০/-(আট লক্ষ পঁচাশি হাজার) টাকার ভারতীয় বাসমতি চালসহ ০২(দুই) জন  ও একটি পিকআপ গাড়ী গ্রেফতার  করেন পুলিশ। 

গতকাল বৃহস্পতিবার  ০৯/০৭/২০২৬ খ্রি. আনুমানিক সকাল ০৮.১৫ ঘটিকায় এসআই (নিঃ)বিধান দেব সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এয়ারপোর্ট থানাধীন বড়শলা সাকিনস্থ এ্যাডভেঞ্চার ওয়ার্ল্ডের পার্কের সামনে পাকা রাস্তার উপর চেকপোষ্ট করাকালে কোম্পানীগঞ্জ টু সিলেট শহরগামী একটি ০১ টি সাদা রংয়ের পিকআপ গাড়ী যার রেজি নং-ঢাকা মেট্রো-ন-21-8360 হতে তল্লাশি করে ৬৫ বস্তায় ২৯৫০ (দুই হাজার নয়শত পঞ্চাশ) কেজি ভারতীয় বাসমতি চাল যার আনুমনিক মূল্য-৮,৮৫,০০০/-(আট লক্ষ পঁচাশি হাজার) টাকাসহ আসামী ১। মোঃ আলম হোসেন (৪৮) (গাড়ী চালক) পিতা-মৃত মো: সামছুল সরকার, মাতা-জাহানারা বেগম, স্থায়ী সাং-বকবান্দা, থানা-রৌমারী, জেলা-কুড়িগ্রাম, বর্তমান-নয়াটি মুক্তিনগর (মোর্শেদের কলোনী), চিটাগাং রোড, থানা-সিদ্ধিরগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ, ২। মো: আছাদ মিয়া (২৬) পিতা-গিয়াস উদ্দিন, মাতা-আছিয়া খাতুন, সাং-খাগাইল, ০৬নং দক্ষিণ রনিখাইল, থানা-কোম্পানীগঞ্জ, জেলা-সিলেট‘দের আটক করেন। উক্ত ঘটনার বিষয়ে এয়ারপোর্ট থানার মামলা নং-১৩, তারিখ-০৯/০৭/২০২৬খ্রি. ধারা- The special power Act 1974, section 25B(1) (b)/25D রুজু হয়। আসামি‘দের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *