গোলাপগঞ্জে শিংপুর ডাইক ভাঙন, আতঙ্কে এলাকাবাসী

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৩ নং ফুলবাড়ি ইউনিয়নের ১ নং ওয়ার্ড  শিংপুর এলাকায় ডাইক ভাঙনের ঘটনায় উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে। হঠাৎ করে ডাইকের একটি অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় নদীর তীব্র স্রোত ও পানি প্রবাহ আশপাশের জনপদের জন্য নতুন হুমকি তৈরি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ডাইক ভাঙনের ফলে এলাকার কৃষিজমি, রাস্তাঘাট এবং বসতবাড়ি ঝুঁকির মুখে পড়েছে। অনেকেই আশঙ্কা করছেন, দ্রুত সংস্কার কাজ শুরু না হলে ভাঙনের পরিধি আরও বৃদ্ধি পেতে পারে। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শনের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে নদীভাঙন ও তীররক্ষা ব্যবস্থার দুর্বলতার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ ও স্থায়ী প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
গোলাপগঞ্জের বিভিন্ন ইউনিয়নে অতীতেও নদীভাঙনের কারণে বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনা হুমকির মুখে পড়েছে।
স্থানীয়দের মতে, শিংপুর ডাইক দ্রুত মেরামত এবং প্রয়োজনীয় প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করা না হলে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *