সিলেটের শিবগঞ্জ সেনপাড়ায় গেন্দ্র কুমার দাস এর দোকানে পরিকল্পিত ভাবে মব সৃষ্টি করে মারধর করে গুরুতর জখম ও লুটপাট করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ ও পুজা উদযাপন পরিষদ, যুব ঐক্য, ছাত্র ঐক্য পরিষদের জেলা ও মহানগর শাখা নেতৃবৃন্দ।
গত শনিবার আহত খগেন্দ্র কুমার দাসকে দেখতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৪ তলা ৭নম্বর ওয়ার্ডে যান নেতৃবৃন্দ। এসময় নেতৃবৃন্দ মব সৃষ্টি করে মারধর করে গুরুতর জখম ও লুটপাট করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সুষ্ঠু তদন্তপূর্বক মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনী ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ, জেলা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কৃপেষ পাল, মহানগর ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব, ঐক্য পরিষদ মহানগর শাখা দপ্তর সম্পাদক শ্যামল কপালী, শাহ পরান থানা পুজা উদযাপন পরিষদের সভাপতি বীরেশ দেবনাথ, ঐক্য পরিষদ ৯ ওয়ার্ডের সাধারণ সম্পাদক রঞ্জন সরকার, জেলা যুব ঐক্য পরিষদ আহবায়ক বিদ্যুৎ সেন, মহানগর যুব ঐক্য পরিষদ আহবায়ক রকি দেব, যুব ঐক্য সদস্য সৌমিত্র ধর, ছাত্র ঐক্য মহানগর শাখা সভাপতি হিমেল তালুকদার রাবেল, ঐক্য পরিষদ জেলা শাখার সদস্য সচিব মিথিন পাল পাš প্রমুখ।


